Bangladesh   Thursday, 29 October 2026
Metro 24 News

সালাহউদ্দিন আহমদ, নিজেকে এত চালাক ভাবার দরকার নেই: হাসনাত আবদুল্লাহ

সালাহউদ্দিন আহমদ, নিজেকে এত চালাক ভাবার দরকার নেই: হাসনাত আবদুল্লাহ

মেট্রো ২৪ নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, 'সালাহউদ্দিন আহমদ, নিজেকে এত চালাক ভাবার দরকার নেই। আপনার নিজের দলের মানুষই কিছুদিন পরে বিচার করবেন।'

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মোহাম্মদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারের মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সর্বপ্রথম পদত্যাগ করানো উচিত। তাকে পদত্যাগ করানো উচিত নানাবিধ কারণে। এক নম্বর কারণ, মিথ্যা কথা বলার কারণে। উনি ইতোমধ্যেই সাংবিধানিক যে শপথ, সেই শপথ মিথ্যা কথা বলে ভঙ্গ করেছেন। এরপর উনি নিজের মন্ত্রণালয়ের কাজ না করে, উনাকে মূলত আমাদের কাছে মনে হচ্ছে, বাংলাদেশে অন্য একটা এজেন্ডা দিয়ে এই দেশে ইনস্টল করা হয়েছে।

তিনি বলেন, 'বিএনপির ইতিহাস দেখেন, বিএনপির ইতিহাসে কখনোই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কোনো ইতিহাস নেই। আওয়ামী লীগ চুরি করে সফল হয়েছে, আর বিএনপি চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এতটুকুই পার্থক্য।'

হাসনাত আবদুল্লাহ বলেন, 'সালাহউদ্দিন আহমদ, নিজেকে এত চালাক ভাবার দরকার নেই। রাস্তার মধ্যে আপনি একা বের হতেও পারবেন না। আপনার নিজের দলের মানুষই কিছুদিন পরে বিচার করবেন। আমাদের বিচার করা লাগবে না।'

বিএনপির জনপ্রিয়তা কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, 'বিএনপির দীর্ঘদিনের নির্যাতিত-নিপীড়িত যারা বাসায় আসতে পারেননি, যারা আওয়ামী লীগের অত্যাচারে ধানখেতে ঘুমাতে হয়েছে, যারা সন্তানের সঙ্গে থাকতে পারেননি, যারা বাসায় এক রাত নির্বিঘ্নে ঘুমাতে পারেননি, সেই নির্যাতিত-নিপীড়িত বিএনপির প্রত্যেকেই বোঝেন, আজকের এই বিএনপির জনপ্রিয়তা কমে যাওয়ার পেছনে সালাহউদ্দিনের একক ভূমিকা রয়েছে।'

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রসঙ্গে হাসনাত বলেন, 'বাংলাদেশের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনিও কিন্তু দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। উনার দুর্নীতির দায়ে ১৩ বছরের জেল হয়েছে। উনার বিরুদ্ধে কী কী অভিযোগ ছিল? এক কোটি টাকা ঘুষের অভিযোগ ছিল এবং সেটা প্রমাণিত হয়েছে। উনার বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ ছিল, উনার বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ ছিল। আপনার একজন প্রমাণিত সাজাপ্রাপ্ত লোককে আপনি পুতঃপবিত্র বানিয়ে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।'

তিনি বলেন, 'আমরা এই সাজাপ্রাপ্ত, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে পাচ্ছি, আবার তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে এক ধরনের ছলনা শুরু করে দিয়েছেন।'

সভায় মোহাম্মদপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, এই মোহাম্মদপুর নাগরিক সমস্যা-জর্জরিত একটা এলাকা। আমরা চাই, এই নাগরিক সমস্যাগুলো সমাধান করতে। আপনারা যারা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, আপনারা এখানে দূর থেকে দেখছেন। আমরা জানি, আপনারা ভয়ে কথা বলেন না। ভয়ে কথা বলার দরকার নেই। কারণ, মজলুম যখন নিশ্চুপ থাকে, মজলুম যখন নিচ থেকে একটা ‘উহ্’ উচ্চারণ করে, সেটাই জালিমের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে লিখিত হতে থাকে।

আপনার মতামত লিখুন

Metro 24 News

Thursday, 29 October 2026


সালাহউদ্দিন আহমদ, নিজেকে এত চালাক ভাবার দরকার নেই: হাসনাত আবদুল্লাহ

Published : 27 October 2026

featured Image
মেট্রো ২৪ নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, 'সালাহউদ্দিন আহমদ, নিজেকে এত চালাক ভাবার দরকার নেই। আপনার নিজের দলের মানুষই কিছুদিন পরে বিচার করবেন।'মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মোহাম্মদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সভায় তিনি এসব কথা বলেন।হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারের মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সর্বপ্রথম পদত্যাগ করানো উচিত। তাকে পদত্যাগ করানো উচিত নানাবিধ কারণে। এক নম্বর কারণ, মিথ্যা কথা বলার কারণে। উনি ইতোমধ্যেই সাংবিধানিক যে শপথ, সেই শপথ মিথ্যা কথা বলে ভঙ্গ করেছেন। এরপর উনি নিজের মন্ত্রণালয়ের কাজ না করে, উনাকে মূলত আমাদের কাছে মনে হচ্ছে, বাংলাদেশে অন্য একটা এজেন্ডা দিয়ে এই দেশে ইনস্টল করা হয়েছে।তিনি বলেন, 'বিএনপির ইতিহাস দেখেন, বিএনপির ইতিহাসে কখনোই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কোনো ইতিহাস নেই। আওয়ামী লীগ চুরি করে সফল হয়েছে, আর বিএনপি চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এতটুকুই পার্থক্য।'হাসনাত আবদুল্লাহ বলেন, 'সালাহউদ্দিন আহমদ, নিজেকে এত চালাক ভাবার দরকার নেই। রাস্তার মধ্যে আপনি একা বের হতেও পারবেন না। আপনার নিজের দলের মানুষই কিছুদিন পরে বিচার করবেন। আমাদের বিচার করা লাগবে না।'বিএনপির জনপ্রিয়তা কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, 'বিএনপির দীর্ঘদিনের নির্যাতিত-নিপীড়িত যারা বাসায় আসতে পারেননি, যারা আওয়ামী লীগের অত্যাচারে ধানখেতে ঘুমাতে হয়েছে, যারা সন্তানের সঙ্গে থাকতে পারেননি, যারা বাসায় এক রাত নির্বিঘ্নে ঘুমাতে পারেননি, সেই নির্যাতিত-নিপীড়িত বিএনপির প্রত্যেকেই বোঝেন, আজকের এই বিএনপির জনপ্রিয়তা কমে যাওয়ার পেছনে সালাহউদ্দিনের একক ভূমিকা রয়েছে।'অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রসঙ্গে হাসনাত বলেন, 'বাংলাদেশের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনিও কিন্তু দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। উনার দুর্নীতির দায়ে ১৩ বছরের জেল হয়েছে। উনার বিরুদ্ধে কী কী অভিযোগ ছিল? এক কোটি টাকা ঘুষের অভিযোগ ছিল এবং সেটা প্রমাণিত হয়েছে। উনার বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ ছিল, উনার বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ ছিল। আপনার একজন প্রমাণিত সাজাপ্রাপ্ত লোককে আপনি পুতঃপবিত্র বানিয়ে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।'তিনি বলেন, 'আমরা এই সাজাপ্রাপ্ত, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে পাচ্ছি, আবার তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে এক ধরনের ছলনা শুরু করে দিয়েছেন।'সভায় মোহাম্মদপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, এই মোহাম্মদপুর নাগরিক সমস্যা-জর্জরিত একটা এলাকা। আমরা চাই, এই নাগরিক সমস্যাগুলো সমাধান করতে। আপনারা যারা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, আপনারা এখানে দূর থেকে দেখছেন। আমরা জানি, আপনারা ভয়ে কথা বলেন না। ভয়ে কথা বলার দরকার নেই। কারণ, মজলুম যখন নিশ্চুপ থাকে, মজলুম যখন নিচ থেকে একটা ‘উহ্’ উচ্চারণ করে, সেটাই জালিমের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে লিখিত হতে থাকে।

Metro 24 News

Publisher & Editor:Majedur Rahman
Copyright © Metro 24 News