Bangladesh   Monday, 26 October 2026
Metro 24 News

সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল

সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল

স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ার প্রায় শত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬-এ চতুর্থবারের মতো চেয়ারম্যান/সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্যাংকটির নির্বাচন কমিটির সভাপতি ও শাজাহানপুর উপজেলা সমবায় কর্মকর্তা মোছা. রাজিয়া সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হলেও কোনো প্রার্থী তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেননি। একই পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিটির সপ্তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় সাধারণ সভায় তাঁদের নির্বাচনের বিষয়টি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

এ নির্বাচনে সহসভাপতি পদে মো. ওবায়দুর রহমান এবং সদস্য পদে নজরুল ইসলাম ও আব্দুল বাসেদ নির্বাচিত হয়েছেন। তবে সদস্য পদে যাচাই-বাছাই শেষে মো. ময়নুল হক ও মো. বদিউজ্জামান বাদশার মনোনয়নপত্র বাতিল করা হয়।

নির্বাচনের তফসিল অনুযায়ী, গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর নির্ধারিত পদগুলোর বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। সদস্য পদে দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় শূন্য পদগুলোতে পরবর্তী সময়ে বিধি অনুযায়ী সদস্য নেওয়ার ব্যবস্থা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, খান রুবেল এর আগে ২০০৫-২০০৮ এবং ২০০৮-২০১১ মেয়াদে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলেও তিনি তৃতীয়বারের মতো ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এবার চতুর্থবারের মতো তিনি এ পদে নির্বাচিত হলেন।

সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার নির্বাচন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সমবায় কার্যালয়, বগুড়ার সরেজমিন তদন্তকারী মোহাম্মদ আজাদুল ইসলাম এবং বগুড়া সদর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. রুহুল আমিন।

আপনার মতামত লিখুন

Metro 24 News

Monday, 26 October 2026


সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল

Published : 22 October 2026

featured Image
স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ার প্রায় শত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬-এ চতুর্থবারের মতো চেয়ারম্যান/সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্যাংকটির নির্বাচন কমিটির সভাপতি ও শাজাহানপুর উপজেলা সমবায় কর্মকর্তা মোছা. রাজিয়া সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হলেও কোনো প্রার্থী তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেননি। একই পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিটির সপ্তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় সাধারণ সভায় তাঁদের নির্বাচনের বিষয়টি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।এ নির্বাচনে সহসভাপতি পদে মো. ওবায়দুর রহমান এবং সদস্য পদে নজরুল ইসলাম ও আব্দুল বাসেদ নির্বাচিত হয়েছেন। তবে সদস্য পদে যাচাই-বাছাই শেষে মো. ময়নুল হক ও মো. বদিউজ্জামান বাদশার মনোনয়নপত্র বাতিল করা হয়।নির্বাচনের তফসিল অনুযায়ী, গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর নির্ধারিত পদগুলোর বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। সদস্য পদে দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় শূন্য পদগুলোতে পরবর্তী সময়ে বিধি অনুযায়ী সদস্য নেওয়ার ব্যবস্থা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।উল্লেখ্য, খান রুবেল এর আগে ২০০৫-২০০৮ এবং ২০০৮-২০১১ মেয়াদে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলেও তিনি তৃতীয়বারের মতো ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এবার চতুর্থবারের মতো তিনি এ পদে নির্বাচিত হলেন।সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার নির্বাচন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সমবায় কার্যালয়, বগুড়ার সরেজমিন তদন্তকারী মোহাম্মদ আজাদুল ইসলাম এবং বগুড়া সদর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. রুহুল আমিন।

Metro 24 News

Publisher & Editor:Majedur Rahman
Copyright © Metro 24 News