Bangladesh   Sunday, 11 October 2026
Metro 24 News

সরকারি আজিজুল হক কলেজের উন্নয়নে ৬০০ কোটি টাকার পরিকল্পনা গ্রহণ

সরকারি আজিজুল হক কলেজের উন্নয়নে ৬০০ কোটি টাকার পরিকল্পনা গ্রহণ

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সংযোগ সড়ক, সাইট ডেভেলপমেন্ট ও মেইন গেট নির্মাণ কাজের ফলক উন্মোচন করা হয়েছে। সার্বিক উন্নয়নে ৬০০ কোটি টাকার কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি। 

তিনি জানান, সাধারণ শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে। আজিজুল হক কলেজ নান্দনিক ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের আওতায় সাড়ে তিনশ কোটি টাকার কর্মপরিকল্পনা ছিল। পরবর্তীতে নতুন সংযোজন ও আধুনিকায়নের প্রয়োজন দেখা দেওয়ায় সংশোধন করে প্রায় ৬০০ কোটি টাকায় উন্নীত করা হয়।

গতকাল রোববার সকালে কলেজ ক্যাম্পাসে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। বিশেষ কর্মপরিকল্পনায় বগুড়ার শিক্ষাখাতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। উচ্চ শিক্ষার মানোন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণসহ মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ ইতিবাচক প্রশংসা কুড়াচ্ছে। 

শিক্ষাখাতে সার্বিক উন্নয়ন কাঠামোর চিত্র তুলে ধরেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি বলেন, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের জন্য নানা উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষায় বিদেশে যাওয়ার সুবিধার্থে বিনা সুদে এবং বিনা জামানতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা রাখা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, সরকারি আজিজুল হক কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাহফুজুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর শামসুল আলম পাশা, সহকারী প্রকৌশলী সবুজ মিয়া, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব রাকিবুল আল-আমিন প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে বাদশা এমপি বলেন, বগুড়ায় একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়েছে। সাধারণ শিক্ষার পাশাপাশি চিকিৎসা, বিজ্ঞান ও কৃষি বিভাগ থাকবে। বগুড়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক মানের বিজনেস জোন, শিল্প পার্ক ও সিটি কর্পোরেশন বাস্তবায়নের মাধ্যমে পুরো অঞ্চলকে একটি অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার কাজ চলছে। তিনি সরকারি আজিজুল হক কলেজ শিক্ষার্থীদের সাম্প্রতিক ফলাফলের প্রশংসা করেছেন।

আপনার মতামত লিখুন

Metro 24 News

Sunday, 11 October 2026


সরকারি আজিজুল হক কলেজের উন্নয়নে ৬০০ কোটি টাকার পরিকল্পনা গ্রহণ

Published : 11 October 2026

featured Image
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সংযোগ সড়ক, সাইট ডেভেলপমেন্ট ও মেইন গেট নির্মাণ কাজের ফলক উন্মোচন করা হয়েছে। সার্বিক উন্নয়নে ৬০০ কোটি টাকার কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি। তিনি জানান, সাধারণ শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে। আজিজুল হক কলেজ নান্দনিক ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের আওতায় সাড়ে তিনশ কোটি টাকার কর্মপরিকল্পনা ছিল। পরবর্তীতে নতুন সংযোজন ও আধুনিকায়নের প্রয়োজন দেখা দেওয়ায় সংশোধন করে প্রায় ৬০০ কোটি টাকায় উন্নীত করা হয়।গতকাল রোববার সকালে কলেজ ক্যাম্পাসে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। বিশেষ কর্মপরিকল্পনায় বগুড়ার শিক্ষাখাতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। উচ্চ শিক্ষার মানোন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণসহ মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ ইতিবাচক প্রশংসা কুড়াচ্ছে। শিক্ষাখাতে সার্বিক উন্নয়ন কাঠামোর চিত্র তুলে ধরেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি বলেন, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের জন্য নানা উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষায় বিদেশে যাওয়ার সুবিধার্থে বিনা সুদে এবং বিনা জামানতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, সরকারি আজিজুল হক কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাহফুজুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর শামসুল আলম পাশা, সহকারী প্রকৌশলী সবুজ মিয়া, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব রাকিবুল আল-আমিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বাদশা এমপি বলেন, বগুড়ায় একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়েছে। সাধারণ শিক্ষার পাশাপাশি চিকিৎসা, বিজ্ঞান ও কৃষি বিভাগ থাকবে। বগুড়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক মানের বিজনেস জোন, শিল্প পার্ক ও সিটি কর্পোরেশন বাস্তবায়নের মাধ্যমে পুরো অঞ্চলকে একটি অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার কাজ চলছে। তিনি সরকারি আজিজুল হক কলেজ শিক্ষার্থীদের সাম্প্রতিক ফলাফলের প্রশংসা করেছেন।

Metro 24 News

Publisher & Editor:Majedur Rahman
Copyright © Metro 24 News