Bangladesh   Tuesday, 27 October 2026
Metro 24 News

রংপুর সদরের পালিচড়া এমএন উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অনুমোদন, সভাপতি হারুন অর রশিদ

দিনাজপুর শিক্ষা বোর্ডের অনুমোদন পাওয়া রংপুর সদর উপজেলার পালিচড়া এমএন উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন মো. হারুন অর রশিদ (রংপুর জেলা বিএনপির দপ্তর দায়িত্বপ্রাপ্ত সদস্য ও সদ্যপুস্করিনী ইউনিয়ন বিএনপির সভাপতি)।গতকাল ২৬ অক্টোবর ২০২৬ তারিখে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আমিনুল হক স্বাক্ষরিত চিঠিতে এই অনুমোদন দেওয়া হয়। কমিটিতে শিক্ষক সদস্য হিসেবে মো. গোলাম রব্বানী, অভিভাবক সদস্য হিসেবে মো. উমেদ আলী এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্ব পালন করবেন।এদিকে হারুন অর রশিদ সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে স্থানীয় বিএনপি, বিভিন্ন সংগঠন ও বিদ্যালয়ের অভিভাবক-শিক্ষার্থীরা।

রংপুর সদরের পালিচড়া এমএন উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অনুমোদন, সভাপতি হারুন অর রশিদ