Bangladesh   Tuesday, 3 November 2026
Metro 24 News

দশমিনায় সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটতে গিয়ে আটক ২

পটুয়াখালীর দশমিনায় সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটার সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ। এ সময় ঘটনাস্থল থেকে একটি হাতকরাত ও দুটি দা জব্দ করা হয়।মঙ্গলবার ৩ নভেম্বর আনুমানিক ২টার দিকে দশমিনা রেঞ্জের চরহায়দার ফরেস্ট ক্যাম্পের আওতাধীন চরহায়দার মৌজার সংরক্ষিত বন বাগানে এ অভিযান পরিচালনা করা হয়।বন বিভাগের তথ্যমতে, বন অপরাধ দমনে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে চরহায়দার ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটার অবস্থায় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে গাছ কাটার কাজে ব্যবহৃত একটি হাতকরাত ও দুটি দা জব্দ করা হয়।আটক ব্যক্তিরা হলেন—ভোলার লালমোহন উপজেলার গজারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়াখালী গ্রামের অজুদ মাঝির ছেলে মো. শাহাবুদ্দিন এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গজারিয়া গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম।বন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।সংরক্ষিত বনাঞ্চল রক্ষা এবং বন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দশমিনায় সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটতে গিয়ে আটক ২