Print Date : 3 November 2026 ||
Published Date : 3 November 2026
শ্রমিকরা ঘরে ফিরবে, এই সরকার শ্রমিকদেরই: আমজনতার তারেক
||
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে একটি পক্ষ রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।তিনি বলেছেন, শ্রমিকেরা নিজেদের কর্মস্থল ও কারখানা বন্ধ হয়ে যাক, তা কখনোই চাইবেন না। মজুরি বোর্ড গঠনের পর বেতন বাড়ার প্রত্যাশায় শ্রমিকেরা আন্দোলন ছেড়ে কাজে ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তারেক রহমান।পোস্টে তিনি লেখেন, ‘শ্রমিকরা আন্দোলন করে, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা মন্তব্য করে, ইনশাআল্লাহ ডিসেম্বরেই মুক্তি আসবে। শ্রমিকরা অবশ্যই চাইবে না তাদের কারখানা বন্ধ হয়ে যাক।’তিনি লেখেন, মজুরি বোর্ড গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী। বেতন তো বাড়বেই। আমি বলি, শ্রমিকরা ঘরে ফিরবে, তারা তাদের কারখানা বন্ধ চাইবে না।কিন্তু ইনশাআল্লাহ ডিসেম্বরে মুক্তি মিলবে বলে যারা শ্রমিকদের কাঁধে ভর করে পুলিশ পেটাচ্ছে, তাদের পরিচয়টাও বের হচ্ছে, তারা শ্রমিক কি না।তিনি আরও লেখেন, শ্রমিকদের গায়ে একটা ফুলের টোকাও লাগবে না নীতির জন্যই হয়ত পুলিশকে মার খেতে হচ্ছে শ্রমিকদের মাঝে রাজনৈতিক ফায়দা নিতে চাওয়া লুকিয়ে থাকা রাজনৈতিক কর্মীদের হাতে।‘শ্রমিকরা ঘরে ফিরবে, এই সরকার শ্রমিকদের সরকার। শ্রমিকরায় এই সরকারকে ক্ষমতায় এনেছে। শ্রমিকরায় সরকারকে রক্ষা করবে। শ্রমিকরায় ডিসেম্বরে মুক্তি চাওয়া রাজনৈতিক কর্মীদের প্রতিহত করবে। কারণ তারা জানে, কারখানা বন্ধ হলে সবার আগে তারাই না খেয়ে মরবে।
Publisher & Editor: MAJEDUR RAHMAN
Copyright © Metro 24 News